প্রকাশের সময়: ১১ জানুয়ারি, ২০২৬ ০২:৩৪ অপরাহ্ণ
সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত বিদ্যালয়গুলো হলো— গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ, অবকাঠামোসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি ও সমস্যার খোঁজ নেন। শিক্ষার্থীরা জানায়, তারা সবাই নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387