প্রকাশের সময়: ১২ জানুয়ারি, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি : আগামী ‘গণভোট-২০২৬’ সফল ও অর্থবহ করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫ খ্রি.) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক। সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং ভোটারদের সঠিক তথ্য জানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে ভুল ধারণা দূর করা, ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং শান্তিপূর্ণ পরিবেশে গণভোট আয়োজন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবু তারেক বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়া। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি গণভোট চলাকালে যেকোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণভোটকে সামনে রেখে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম, সভা-সমাবেশ ও প্রচারাভিযান জোরদার করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে গণভোটকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387