প্রকাশের সময়: ১২ জানুয়ারি, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীন, তারাগঞ্জ উপজেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


সভার মূল আলোচ্য বিষয়সমূহ:
গণভোটের গুরুত্ব-২০২৬ সালের গণভোট কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।  সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি এবং নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের ওপর জোর দেওয়া হয়।

নির্বাচনের সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

 সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও প্রশ্ন উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি উপস্থিত সকলের কাছে আসন্ন এই জাতীয় কর্মসূচি সফল করতে আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387