প্রকাশের সময়: ১৩ জানুয়ারি, ২০২৬ ০৭:১৫ পূর্বাহ্ণ
অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন-এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন-এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন-এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ তথ্য অধিদফতরের উদ্যোগে অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ, তথ্য সার্ভিসের সদস্যবৃন্দ এবং তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ মরহুমের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।


     শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর বলেন, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ, দক্ষ, বিনয়ী, পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ কর্মকর্তা ছিলেন। তিনি বলেন, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। প্রধান তথ্য অফিসার আরো বলেন, মরহুম জালাল ছিলেন সবার আস্থা ও ভালোবাসার জায়গা। তাঁর মৃত্যু তথ্য সার্ভিস এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য করে তিনি মরহুমের পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস ব্যক্ত করেন। 


    অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তাগণ প্রয়াত মুন্সী জালাল উদ্দিনের কর্মময় জীবনের সাফল্যময় নানাদিক এবং সার্ভিসের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা নীতিবান এই কর্মকর্তার আপোষহীন মনোবল সবার জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন। 
    উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387