সারাদেশ

বটিয়াঘাটায় প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচিতে উদযাপিত মহান বিজয় দিবস

বটিয়াঘাটায় প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচিতে উদযাপিত মহান বিজয় দিবস

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সূর্য্যদ্বয় থেকে শুরু করে দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর-২০২৫ এর মহান বিজয় দিবস ।

অনুষ্ঠান মালার মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ, খেলাধুলা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।

 

জাতীয় খেলা হাডুডু ও ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে মহান বিজয় দিবসের বিশেষ আকর্ষণ ছিল উপজেলা মাঠে প্রশাসনের বিভিন্ন দপ্তর সামাজিক সংগঠনের অংশগ্রহণে বিভিন্ন ধরনের পিঠা, কুঠির শিল্পের বিভিন্ন প্রসাধনীর স্টল করা হয়। মহান বিজয় দিবসের মূল আকর্ষণ ছিল বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।

 

উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার আবু বকর মোল্লা, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, বীর মুক্তিযোদ্ধা যাথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, মোঃ কামরুল ইসলাম, ফেরদৌছ শেখ, আব্দুল মান্নান, নিরঞ্জন কুমার রায়, প্রশান্ত কুমার গোলদার, নিখিল চন্দ্র মন্ডল, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা বসু তনু, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান।

 

সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়'র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তৃপ্তি রাণী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জেলা বিএনপি নেতা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, পার্থ রায় মিঠু (ভারপ্রাপ্ত), মোঃ কবির আঁকুঞ্জী (ভারপ্রাপ্ত), সাংবাদিক এস এম এ ভট্টো , সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, উপজেলা মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, যুবদল নেতা মোঃ ইমরান হোসেন মৌলঙ্গীসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।