বিশ্ব খবর

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল এখন নেত্রকোনার  কমলাকান্দায়।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল এখন নেত্রকোনার  কমলাকান্দায়।

রিপন আহাম্মেদ : উপজেলায় আজ২৯ জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টায় ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের একটি পর্যবেক্ষক টিম অবস্থান নিয়েছেন।

উক্ত পর্যবেক্ষক টিমে আছেন  পর্তুগালের নাগরিক প্যাট্রিসিয়া ক্যাভানাঘ  (Patricia CAVANAGH),লং টার্ম অবজারভার এবং বেলজিয়ামের নাগরিক কার্লোস গুয়েরেইরো (Carlos GUERREIRO), লং টার্ম অবজারভার, স্থানীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,  কলমাকান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উদযাপন উপলক্ষে  তারা তাদের ওপর  অর্পিত সকল রকম কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এরই অংশ হিসেবে অবস্থান পরবর্তী সময় থেকেই তারা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে,পর্যবেক্ষক দল তাদের নির্ধারিত কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।


এদিকে পর্যবেক্ষক দলের আগমনকে ঘিরে উপজেলার প্রতিটি দপ্তরে প্রশাসনিক কর্ম  তৎপরতা লক্ষ্য করা গেছে।