প্রকাশের সময়: ১৬ জানুয়ারি, ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, দেড় ঘণ্টা বৈঠক শেষে ৯টা ১০ মিনিটের দিকে তিনি যমুনা থেকে বাসভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান, বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387