প্রকাশের সময়: ১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২২ পূর্বাহ্ণ
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ খেলাধুলা
অনির্দিষ্ট
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ-২০২৬’।
 শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক জনাব আফিয়া আখতার।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। সঞ্চালনায় ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের ম্যাচ। দ্বিতীয় দিন রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখী হবে চার দল। এরপর বিজয়ী দুই দলের ভেতর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মিডিয়া কাপ ২০২৬-এর পর্দা নামবে।

রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387