প্রকাশের সময়: ১৯ জানুয়ারি, ২০২৬ ০১:১১ অপরাহ্ণ
আমেরিকা থেকে  ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে  MV.CLIPPER ISADORA জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে। | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমেরিকা থেকে  ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে  MV.CLIPPER ISADORA জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

আমেরিকা থেকে  ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে  MV.CLIPPER ISADORA জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02
এর অধীনে আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে MV. CLIPPER ISADORA 
জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে MV. CLIPPER ISADORA জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। ইতোপূর্বে প্রথম চালানে  ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে এসেছে । ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। 
উল্লেখ,G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে
মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে। 

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387