প্রকাশের সময়: ১৯ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ অপরাহ্ণ
ফরিদপুরে ইউনাইটেড তেলের পাম্পে ভয়াবহ ডাকাতি, দেড় লাখ টাকা লুটপাট | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ইউনাইটেড তেলের পাম্পে ভয়াবহ ডাকাতি, দেড় লাখ টাকা লুটপাট

ফরিদপুরে ইউনাইটেড তেলের পাম্পে ভয়াবহ ডাকাতি, দেড় লাখ টাকা লুটপাট
ছবি : সংগৃহীত

এরফান আলী, ফরিদপুর :

ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সি বাজারে অবস্থিত ইউনাইটেড তেলের পাম্পে সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ সদস্যের একটি ডাকাত দল পাম্পে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত চারজনকে বেঁধে রেখে রামদা, বোমাসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটে দেড় লাখ টাকা, মোবাইল ও কম্পিউটার লুটপাট করে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পাম্পে স্থাপিত সিসি ক্যামেরায় পুরো ঘটনার চিত্র ধরা পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সনাক্ত করতে তল্লাশি চালাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387