স্টাফ রিপোর্টার | লক্ষ্মীপুর : ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।
সভায় ভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা এবং জনসমাজে তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে সক্রিয় ভোটগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সবাইকে ভোটের প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানান।