স্টাফ রিপোর্টার | ঝিনাইদহ : ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। এ সময় তিনি পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।