হাফিজুর রহমান শিমুল : হযরত খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) এর ৬২তম বার্ষিকী ওরছ শরীফ উপলক্ষে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ শে জানুয়ারী-২৬) সকাল ১০টায় নলতায় পাক রওজা শরীফ প্রাঙ্গনে সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহফুজুল হক এর সভাপতিত্বে ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, এনামুল হক, আলহাজ্ব আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একজন ক্ষণজন্মা মনিষী। তিনি শিক্ষক থেকে শিক্ষা বিভাগের সর্ব উচ্চ পদে তার কর্ম জীবন শেষ করেন। খাঁন বাহাদুর আহছানউলা (র.) জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবায় কাজ করে গেছেন। তিনি বেঁচে থাকাকালীন নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে মানবকল্যাণে অনেক উন্নয়ন করে গেছেন।
তিনি আধুনিক শিক্ষার রূপকার ছিলেন। তিনি ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’র উদ্দেশ্য নিয়ে মিশন তৈরি করে ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শাখা মিশনের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।