শফিকুল ইসলাম শফিক।। সুনামগঞ্জ ১ আসনের বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল মধ্যনগর উপজেলার দলিয় কার্যালয়ের সামনে জনগণের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সুনামগঞ্জ ১ আসনের জনগণ আমার অভিভাবক।
আগামী ২২ জানুয়ারি সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২ টার সময় মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী দলিয় কার্যালয়ের সামনে, সিলেটের সমাবেশে যোগদান করতে, প্রস্তুুতিমূলক আলোচনায়, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব কথা বলেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জ ১ আসেনের মনোনয়ন প্রত্যাশী ৭ জন প্রতিযোগিতা করেছি,পরিশেষে জনগণের প্রত্যাশা পুরণেকে মূল্যায়ন করে, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন। তারমানে এ প্রাপ্তি আমার না, এ প্রাপ্তি সুনামগঞ্জ ১ আসনের জনগণের। আমার কাছে সকল শ্রেনীর মানুষ সমান অধিকার থাকবে,সাধারণ মানুষ কোনো নেতার মাধ্যমে আমার সাথে দেখা করতে হবে না। সরাসরি আমার সাথে দেখা করবেন। কার লোক কে এটা আমার দেখার বিষয় না, আমরা সকলেই ধানের শীষের লোক। আমি আগাম প্রতিশ্রুতি দিবোনা, এমপি হলে আমি করে দেখাবো। তাছাড়া সকল নেতাকর্মী নিজ নিজ অবস্থানে থেকে ধানের শীষকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, সদস্য মোঃ কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোঃ মোছাব্বির তালুকদার প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।