মান্নার মিয়া, সুনামগঞ্জ : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসেন তালা প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া ঘরোয়া পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
ডুংরিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী তারিফ মিয়ার সভাপতিত্বে এবং জয়কলস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দিলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জ–৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে তালা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ ফরিদুর রহমান, বসিয়া খাউরী গ্রামের সুজন মিয়া, মিলন মিয়া, পল্টু মিয়া, আসিক মিয়া, বড়মোহা গ্রামের মখলিছুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, রবীন্দ্র দাস ও পল্লী চিকিৎসক আরজু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, মাওলানা নুরুল হক, আব্দুল ওয়াকিব, জমির আলী, শাহেল রহমান, মুফাসির আহমদ রিয়াদ, রেজুয়ান আহমদ, নাইমুর রহমান হৃদয়, আলম, মিনহাজসহ ডুংরিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনী সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে নির্বাচনী উৎসবের আবহ তৈরি হয়।