মাজহারুল ইসলাম সাব্বির : সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ থেকে শফিকুল ইসলাম শফিককে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের বরাবরে শফিকুল ইসলাম শফিকের এক লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে (শফিক) প্রেসক্লাবের সাধারণ সদস্যের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রদান করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের বরাবরে দাখিল করা আবেদনপত্রে শফিকুল ইসলাম শফিক উল্লেখ করেছেন, আমি (শফিকুল ইসলাম শফিক, পিতাঃ মৃত আব্দুর রহমান, গ্রামঃ পুরানগাঁও, উপজেলাঃ বিশ্বনাথ, সিলেট) বিশ্বনাথ প্রেসক্লাবের একজন নিয়মিত সদস্য।
বর্তমানে আমি শারিরিক ভাবে অসুস্থ থাকার কারণে প্রেসক্লাবের কার্যক্রম চালানো আমার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় আমি সদস্য পদ থেকে অব্যাহতি চাচ্ছি। অতএব, বিনীত আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয় বিবেচনা সাপেক্ষে আমার (শফিক) আবেদনটি মঞ্জুর করতে আপনার যেন মর্জি হয়।
শফিকুল ইসলাম শফিকের অব্যাহতিপত্র দাখিলের প্রেক্ষিতে বিশ্বনাথ প্রেসক্লাবের এক জরুরী বৈঠকে অসুস্থতাজনিত কারণে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়া সংগঠনের সাধারণ সদস্য শফিকুল ইসলাম শফি