প্রকাশের সময়: ২৩ জানুয়ারি, ২০২৬ ০২:৩৫ অপরাহ্ণ
মধ্যনগরের মহিষখলাতে বিএনপির উদ্যোগে ধানের শীষের মিছিল ও নির্বাচনী প্রচারণা | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যনগরের মহিষখলাতে বিএনপির উদ্যোগে ধানের শীষের মিছিল ও নির্বাচনী প্রচারণা

মধ্যনগরের মহিষখলাতে বিএনপির উদ্যোগে ধানের শীষের মিছিল ও নির্বাচনী প্রচারণা
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সুনামগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহিষখলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সৈয়দ হোসেন (মেম্বার), ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন ওসমান গনি, মো. আব্দুল মতিন, মান্নান মেম্বার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থনের কথা তুলে ধরেন বক্তারা।

এ সময় উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387