প্রকাশের সময়: ২৪ জানুয়ারি, ২০২৬ ০৮:০৯ পূর্বাহ্ণ
দাবী আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা,  জনগণের ভোগান্তি | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দাবী আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা,  জনগণের ভোগান্তি

দাবী আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা,  জনগণের ভোগান্তি
ছবি : সংগৃহীত

ইউসুফ আলী খান : ঢাকার লাগোয়া সাভারে অটোরিকশা চালকরা বিভিন্ন  দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলীর ঘটনাস্থলে আসেন এবং তার হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে চালকরা। ফলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট। ফলে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা পড়ে চরম ভোগান্তিতে ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন সাভার মডেল থানার ওসি আরমান আলীসহ পুলিশের একাধিক টিম। এ সময় তিনি অবরোধকারী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিদাওয়া শোনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়কে অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

ওসির আশ্বাসে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। চালকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশা  হাইকোর্টের নির্দেশনায় অনুযায়ী      মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। তাই চালকরা অটোরিকশা মহাসড়কে চালানোর দাবীসহ বিভিন্ন দাবীতে চালকরা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387