প্রকাশের সময়: ১৮ মে, ২০২৫ ০৬:০২ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
ছবি : সংগৃহীত
মোঃ জাকারিয়া হোসেন।। কুড়িগ্রামের ভুূরুঙ্গামারীতে চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবু (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ মে ) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সদরুল আলম বাবু উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের চর ভুরুঙ্গামারী গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387