প্রকাশের সময়: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৭:৫০ পূর্বাহ্ণ
রহনপুরে পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রহনপুরে পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

রহনপুরে পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে রহনপুর বেলিব্রিজ সংলগ্ন পুনর্ভবা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি পলিব্যাগে রাখা ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায়।

উদ্ধারকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, নদীর তীর থেকে কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে ককটেল কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ ধরনের উদ্ধার অভিযান স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্কতা ও তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387