প্রকাশের সময়: ২৬ জানুয়ারি, ২০২৬ ০৫:৫৬ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে শান্তিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শান্তিগঞ্জে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় ঝিলমিল অডিটোরিয়াম, শান্তিগঞ্জে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সুনামগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার, শান্তিগঞ্জ সভায় সভাপতিত্ব করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সুনামগঞ্জ; জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুনামগঞ্জ এবং সহকারী কমিশনার (ভূমি), শান্তিগঞ্জ।


অবহিতকরণ সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিতিদের অবহিত করা হয়।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387