প্রকাশের সময়: ২৮ জানুয়ারি, ২০২৬ ০৭:১৪ পূর্বাহ্ণ
মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্টিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সাথে আলোচনাকালে তিনি এই প্রস্তাব দেন। 

উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সকল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন। 

ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য অধিকহারে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আমন্ত্রণ জানান। তাছাড়া বাংলাদেশী পর্যটকদেরকে মালদ্বীপ ভ্রমনে আকৃষ্ট করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান করেন। 

ড. আলী হায়দার বাংলাদেশ হতে আরো বেশী দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহকে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387