প্রকাশের সময়: ২৮ জানুয়ারি, ২০২৬ ০৭:২৫ পূর্বাহ্ণ
পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর ওয়ারী এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- ১। মোবারক হোসেন ওরফে বাদশা ওরফে খাড়া বাদশা (৩৪)।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন ফ্লাইওভারের নিচে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-রমনা সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি-রমনা বিভাগের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন ফ্লাইওভারের নিচে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মোবারক হোসেনের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা ও চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ডিবি-রমনা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোবারক হোসেন ঢাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা পরিচালনা করতো। সে উদ্ধারকৃত অস্ত্রটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও ভয়ভীতি দেখানোর জন্য হেফাজতে রেখেছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387