প্রকাশের সময়: ২৯ জানুয়ারি, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের জনসভা: লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের জনসভা: লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের জনসভা: লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা
ছবি : সংগৃহীত

রিপন আহাম্মেদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ৩১ জানুয়ারি শনিবার সকালে চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের আশা স্থানীয় নেতৃবৃন্দের। ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ মানুষও। সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপিত হোসাইন আহমেদ প্রমুখ।


উল্লেখ্য, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।

বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কাইয়ুম ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোঃ শাহজাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387