আলী আহসান রবি : সম্প্রতি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত “মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে” প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। উক্ত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।
প্রকৃত তথ্য হচ্ছে, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এরুপ একটি প্রস্তাবনা করা হলেও মন্ত্রণালয়য় থেকে প্রকল্পটি বিবেচিত হয় নি। এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।