প্রকাশের সময়: ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা'র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি'র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ | MkProtidin
Logo
/ বাণিজ্য
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা'র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি'র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা'র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি'র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : আজিয়াটা পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জিয়াদ সাতারা সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবি এমডি ও সিইও হিসেবে প্রথম এ বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যৌথ অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় জিয়াদ সাতারা বাংলাদেশে রবি'র কৌশলগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে রবি'র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর অব্যাহত সহায়তা ও গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রবি'র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম এবং ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387