প্রকাশের সময়: ২০ মে, ২০২৫ ০৩:৪৩ পূর্বাহ্ণ
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি
ছবি : সংগৃহীত
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি। আজও (মঙ্গলবার) অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ঢাকাবাসী। সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হবে। সোমবার (১৯ মে) এই আন্দোলনের সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান জানান, মঙ্গলবার (২০ মে) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। সকাল ৯টা শুরু হ‍য়ে শেষ হবে বিকেল ৫ টায়।  এর আগে সোমবার সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা।  পূর্ব ঘোষণা অনুসারে সোমবার (১৯ মে) সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একই সাথে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387