প্রকাশের সময়: ৩১ জানুয়ারি, ২০২৬ ০৩:১৫ অপরাহ্ণ
আমেরিকা থেকে  ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে  MV.WF ARTEMIS  জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে। | MkProtidin
Logo
/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমেরিকা থেকে  ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে  MV.WF ARTEMIS  জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

আমেরিকা থেকে  ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে  MV.WF ARTEMIS  জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02
এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে MV.WF ARTEMIS জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

 বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে MV.WF ARTEMIS
 জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয়  চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে । 
উল্লেখ,G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে
মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে। 

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387