প্রকাশের সময়: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৩৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ কারা প্যাভিলিয়নের প্রথম স্থান অর্জন | MkProtidin
Logo
/ বাণিজ্য
অনির্দিষ্ট
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ কারা প্যাভিলিয়নের প্রথম স্থান অর্জন

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ কারা প্যাভিলিয়নের প্রথম স্থান অর্জন
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : উল্লেখ্য যে, ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ এ কারা প্যাভিলিয়ন টি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়। এবার ৩৮ টি কারাগারের বন্দী কর্তৃক উৎপাদিত ৪০২ প্রকার পণ্য-দ্রব্য নিয়ে বাংলাদেশ জেল প্যাভিলিয়নটি সাজানো এবং পণ্য-দ্রব্য প্রদর্শন ও বিক্রয় করা হয়। এবারের মেলায় সর্বমোট ৭০,২৮৭০৩/ টাকার পণ্য বিক্রয় করা হয়।যা অতীতের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ।

মেলায় কারা বন্দিদের হাতের তৈরি দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হস্ত ও কারুশিল্পের প্রদর্শন এবং সুশৃঙ্খল সুবিন্যস্ত অবকাঠামো ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ কর্তৃক সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করেন।

৩১-০১-২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকার সময় বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাঠ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন এর নিকট হতে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো: মেছবাহুল আলম সেলিম, পি এস সি, জি বাংলাদেশ জেল প্যাভিলিয়নের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। এছাড়াও উক্ত সমাপনী অনুষ্ঠানে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) জনাব এ কে এ এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জনাব আল মামুন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387