প্রকাশের সময়: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:২০ অপরাহ্ণ
নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

‎নবম পে-স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন কাঠামো প্রণয়ন, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে পে-স্কেল কার্যকরের এক দফা দাবি তুলে ধরেন।

‎বাংলাদেশ কর্মচারী দাবি ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ায়ী) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‎অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইউনুছ শরীফ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল হোসেন। এছাড়াও বক্তব্য দেন কর্মচারী প্রতিনিধি মোশারেফ হোসেন, আলমগীর আলম, আবু মুছা ও মাসুম বিল্লাহ।
‎বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকার পরও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে।

‎তারা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387