প্রকাশের সময়: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ণ
পল্লবী এলাকায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পল্লবী এলাকায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

পল্লবী এলাকায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ আলাল (৩৭)। এ সময় তার হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় পল্লবী থানাধীন তালতলা বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে থানার একটি টিম এ্যাপোলো-৭৩ ডিউটি করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-এফ, তালতলা বস্তির ভাড়া বাসার শয়ন কক্ষে একজন ব্যক্তি বিদেশী পিস্তল ও গুলি নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আলাল (৩৭) কে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মো. আলালের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। সে পল্লবীর থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387