প্রকাশের সময়: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৩৮ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপর একজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টুন তল্লাশি করে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আল আমিন (৩২), পিতা— মো. সাজিজুর রহমান, সাং— নৌকাখালী, থানা— সদর, জেলা— সুনামগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন উৎস থেকে বিদেশি মদ সংগ্রহ করে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387