প্রকাশের সময়: ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:২১ অপরাহ্ণ
সুনামগঞ্জে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সুনামগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি ইটভাটা প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব একটি এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসী ও জঙ্গি দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকিট কালোবাজারি রোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব।

দেশের সকল ইটভাটা প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসরণ করে কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও কিছু অসাধু ইটভাটা মালিক এ আইন লঙ্ঘন করছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো কৃষি জমি, পাহাড় ও টিলা থেকে মাটি কেটে এবং জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই পুকুর, খাল, বিল, দিঘি, নদ-নদী, হাওর ও পতিত জমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুতে ব্যবহার করছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অপরাধে সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার আজিজ ব্রিকসকে ২ লাখ টাকা এবং সদর থানাধীন রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর এলাকার খান ব্রিকসকে ২ লাখ টাকা

জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৪ লাখ টাকা।

র‍্যাব-৯ জানায়, দেশের পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান জনস্বার্থে আগামীতেও অব্যাহত থাকবে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387