প্রকাশের সময়: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩৩ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগ, শোক প্রকাশ | MkProtidin
Logo
/ বিশেষ প্রতিবেদন
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগ, শোক প্রকাশ

বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগ, শোক প্রকাশ
ছবি : সংগৃহীত

মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মমতাময়ী মা খয়রুন নেছা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ জোহর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা (চাঁনপুর) গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে আহমদ আলী ইরনের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন— বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, সদস্য আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক সদস্য রফিকুল ইসলাম কামাল, বর্তমান প্রাথমিক সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387