প্রকাশের সময়: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩৮ অপরাহ্ণ
ধানের শীষ দেশ ও জনগণের মুক্তির প্রতিচ্ছবি: আনিসুর রহমান আনিস | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানের শীষ দেশ ও জনগণের মুক্তির প্রতিচ্ছবি: আনিসুর রহমান আনিস

ধানের শীষ দেশ ও জনগণের মুক্তির প্রতিচ্ছবি: আনিসুর রহমান আনিস
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষকে বারবার উন্নয়ন ও আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রদল নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও  আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।


তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে হবে। যতবারই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষ কিছু না কিছু অর্জন করেছে। ধানের শীষ বিজয়ী হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে। কারণ ধানের শীষ দেশ ও জনগণের মুক্তির প্রতিচ্ছবি।

‎তিনি আরও বলেন, অবহেলিত বদরপুর ইউনিয়নসহ পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

‎গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টেংরাখালী মৃধা বাড়িতে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সভানেত্রী আফরোজা সীমা। সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, জাসাস পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব কাইয়ুম আহম্মেদ জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন মৃধা।

‎এছাড়াও বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল গাজী, ছাত্রদল নেতা বনি আমিন ও যুবদল নেতা নেছারউদ্দিন।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ রাহাত, জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার অনু ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387