ইউসুফ আলী খান : ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকার আকাশ টিভির শো-রুম এর সামনে থেকে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা ওসি রুবেল হাওলাদার বলেন, গত গত ৩১ জানুয়ারী রাত আনুমানিক সারে তিন ঘটিকার সময় আশুলিয়ার বাড়ইপাড়া থেকে ১৩ টন রড ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় ১ লা ফেব্রুয়ারী ২০২৬ থানায় একটি মামলা হয়। মামলার নং ০২। মামলার সুত্র ধরে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন সহ একটি চৌকস পুলিশ টিম তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া জবানবন্দিতে সাভার থানার কান্দি ভাকুতা বাজারস্থ সোলাই মার্কেট এর মোঃ সাইফুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ ও কেরানীগঞ্জ মডেল থানাধীন বড়াইকান্দি এলাকার জনৈক হাজী জয়নাল আবেদিন এর পরিত্যাক্ত কলমি ক্ষেত থেকে রড উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত ডাকাতরা হলো ১,মোঃ সোহেল (২৬) ২, মোঃ বিজয় (২৮) ৩, মোঃ মানিকুল (৪১) ও ৪, মোঃ সাইদুল ইসলাম (৩৫)। তাদের কে সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারী নারায়নগঞ্জের মদনপুর থেকে বিএসআরএম এর গোডাউন থেকে ১৩ টন রড ভর্তি করে ঢাকা মেট্রো - ট- ২২-৬৭৬১ ট্রাকটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নাটিয়াপাড়াস্থ আনোয়ার এন্ড ব্রাদার্স এর উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে ট্রাকটি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পৌছালে ৭/৮ জনের একটি ডাকাত দল পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি সহ ট্রাকের মালামাল(রড) লুন্ঠন করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হলে আশুলিয়া থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহ দেখতে শুরু করেন।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার বলেন, রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ১২,৫০০ কেজি রডসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি রড ও ডাকাতদের গ্রেফতার করতে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।