আলী আহসান রবি : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-১। মোছাঃ ছনি আক্তার (৩০)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় পল্লবী থানার মিল্লাত ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একটি টিম পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পে অভিযান পরিচালনা করে ছনি আক্তারকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত ছনি পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন কক্সবাজার হতে সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।