প্রকাশের সময়: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:৪৭ অপরাহ্ণ
রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
ছবি : সংগৃহীত

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী : রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২২৫৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। 

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা মাদক কারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে আম বাগানের মধ্যে একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত শপিং ব্যাগটি খুললে তার মধ্য হতে *৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387