প্রকাশের সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১৩ পূর্বাহ্ণ
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : নির্বাচনী অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত।

তিনি অভিযোগ করেন, বাগেরহাটের বিভিন্ন বুথে ক্যামেরা স্থাপন করে ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। এছাড়া জামায়াতের নেতাকর্মীদের হুমকি ও ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

এ ধরনের কার্যক্রম বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান শেখ মনজুরুল হক রাহাত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387