প্রকাশের সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৩৯ পূর্বাহ্ণ
শেরপুরে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেরপুরে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড

শেরপুরে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড
ছবি : সংগৃহীত

মোঃ জসিম মিয়া, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ৫৩ টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে নলবাইদ এলাকার মো. মাসুদকে আটক করে এবং তিনটি ব্যালট বই উদ্ধার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে ২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

তিনি আরো বলেন, এঘটনায় সকাল  ৯ টা ৫০ মিনিট থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে স্বাভাবিক ভোটগ্রহণ কার্যক্রম চালু রয়েছে।"

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387