প্রকাশের সময়: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩৮ অপরাহ্ণ
রাজশাহীতে বিজয়ী   বিএনপির  ৪ জন  জামাতের  ২ জন | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিজয়ী   বিএনপির  ৪ জন  জামাতের  ২ জন

রাজশাহীতে বিজয়ী   বিএনপির  ৪ জন  জামাতের  ২ জন
ছবি : সংগৃহীত

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দু’টিতে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।


গত বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলে রাজশাহীতে বিএনপির প্রাধান্য বজায় থাকলেও দুই আসনে জয় পেয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে জামায়াত।


রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী)
জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ১,৭১,৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ উদ্দীন পেয়েছেন ১,৬৯,৯০২ ভোট। ১,৮৮৪ ভোটের ব্যবধানে জয় পান মুজিবুর রহমান।


রাজশাহী-২ (সদর)
বিএনপির মিজানুর রহমান মিনু ১,২৮,৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১,০৩,৩৭০ ভোট।


রাজশাহী-৩ (পবা-মোহনপুর)
বিএনপির শফিকুল হক মিলন পেয়েছেন ১,৭৬,৩৭৮ ভোট। জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৩৭,৯২৭ ভোট।


রাজশাহী-৪ (বাগমারা)
জামায়াতের ডা. আব্দুল বারী সরদার ১,১৫,২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির ডি এম জিয়াউর রহমান পেয়েছেন ১,০৯,৪৬১ ভোট। ৮,৪৪৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)
বিএনপি সমর্থিত নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১,৫৩,৪২৫ ভোট। জামায়াতের মনজুর রহমান পেয়েছেন ৭৩,৪৪৫ ভোট।


রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)
বিএনপির আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১,৪৮,৬৭২ ভোট। জামায়াতের নাজমুল হক পেয়েছেন ৯২,৯৬৫ ভোট।


রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে জয়লাভের মাধ্যমে জেলায় বিএনপির সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংক আরও সুসংহত হয়েছে। অন্যদিকে, দুই আসনে বিজয়ের মাধ্যমে জামায়াতও রাজশাহীতে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387