প্রকাশের সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তাকে রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান তিনি। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। 

এর আগে, দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান ঢাকা ও বগুড়া—দুটি আসনেই জয়ী হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387