প্রকাশের সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:০৪ অপরাহ্ণ
তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক সংলাপের আহ্বান | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক সংলাপের আহ্বান

তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক সংলাপের আহ্বান
ছবি : সংগৃহীত

আজ ১৫ ফেব্রুয়ারি রাত আটটায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলামের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে ফুল, শাপলা কলির প্রতিকৃতি ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদ আনাসের চিঠি শুভেচ্ছা হিসেবে উপহার দেন নাহিদ ইসলাম। 

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম। 

সৌজন্য বৈঠকে নির্বাচন পরবর্তী সময়ে নোয়াখালীর হাতিয়া, পঞ্চগড়সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হা*মলা ও স*হিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি। 

জুলাই আগস্টের গণহ*ত্যা মামলায় শেখ হাসিনার রায় কার্যকরসহ বিগত সময়ের সব হ*ত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান মোঃ নাহিদ ইসলাম।‌

বৈঠকে নাহিদ ইসলাম জানান, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে যেকোনো সংকট সমাধানে সংলাপের পথ উন্মুক্ত থাকবে। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387