প্রকাশের সময়: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০৭ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর প্রেস উইং পরিচালিত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হচ্ছে। | MkProtidin
Logo
/ সম্পাদকীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর প্রেস উইং পরিচালিত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর প্রেস উইং পরিচালিত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হচ্ছে।
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর দায়িত্বকাল সমাপ্তির প্রেক্ষিতে তাঁর প্রেস উইং পরিচালিত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হচ্ছে।

গত ১৮ মাসে এই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের সাড়ে আট শতাধিক সাংবাদিক যুক্ত থেকে দায়িত্বশীল, পেশাদার ও গঠনমূলক ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি-ঘোষণা, নির্বাচন ও সংস্কার-সংক্রান্ত নানা আপডেট দ্রুত ও নির্ভুলভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে এই গ্রুপ কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করেছে। আপনাদের আন্তরিক সহযোগিতা, সমালোচনামূলক দৃষ্টি ও পেশাদার সম্পৃক্ততা আমাদের কাজকে সমৃদ্ধ করেছে।

প্রেস উইং বিশ্বাস করে—স্বচ্ছতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক চর্চার অপরিহার্য উপাদান। এই যাত্রাপথে আপনারা যে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই মর্মে জানানো যাচ্ছে যে, আজ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387