প্রকাশের সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ণ
ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ভারতীয়দের সুখবর দিল বাংলাদেশ
ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।


ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি-এর মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।


প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।
পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমান-কে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387