প্রকাশের সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ণ
বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা

বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের তিনটি আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত বিজয়ী তিন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট পৌরসভা শাখা।

শুক্রবার (‎২০ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট পৌরসভা আমীর মাওলানা শামীম আহসানের সভাপতিত্বে বাগেরহাট আলীয়া (কামিল) মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ ও বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। ‎সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা রেজাউল করিম।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. ইউনুছ আলী, জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ।

‎সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভা জামায়াতের বিভিন্ন শাখার সদস্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387