শিক্ষা

পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা

পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা

 

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।