সারাদেশ

লক্ষ্মীপুরে পুনাক সভানেত্রী শারমিন আক্তারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুরে পুনাক সভানেত্রী শারমিন আক্তারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুনাক সভানেত্রী জনাব শারমিন আক্তারের নজরে আসার সঙ্গে সঙ্গেই কম্বলহীন পরিবারের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে।

সভানেত্রী শারমিন আক্তার জানিয়েছেন, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার ব্যক্তিগত উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে পরিবারের সদস্যরা শীতের তীব্রতা থেকে রক্ষা পায়।

স্থানীয়রা এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন এবং বলেন, এটি শুধু সাহায্য নয়, বরং সমাজের প্রতিটি সচেতন নাগরিকের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।