রাজনীতি

শান্তিগঞ্জে উমেদ নগরে তালা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে উমেদ নগরে তালা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উমেদ নগর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


উমেদ নগর গ্রামের বিশিষ্ট মুরব্বি আলী হায়দারের সভাপতিত্বে এবং মুফাসির আহমদ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও তালা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, নাজমুল হক, বিশিষ্ট প্রবাসী মনসুর আলম (লন্ডন), বিশিষ্ট মুরব্বি ছদরুল আলম এবং মুছানুর মিয়া।


বক্তারা বলেন, ব্যারিস্টার আনোয়ার হোসেন একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবেন। তারা আগামী জাতীয় নির্বাচনে তালা প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।


উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।