স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠের প্রাচীরের উদ্বোধন করা হয়েছে। ২জুলাই বুধবার বেলা ১১ টায় ভিত্তিপ্রস্তর উদ্বোধনে স্কুলের সভাপতি ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, নলতা হাইস্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুস, প্রাক্তন শিক্ষক আলহাজ্জ্ব সাইদুর রহমান, নলতা আহছানিয়া মিশন চক্ষু ও জেলারেল হাসপাতালের পরিচালক আলহাজ্জ ডাঃ শেখ আকছেদুর রহমান, নলতার এসডিএস সংস্থার নির্বাহী পরিচালক ও স্কুল কমিটির সদস্য মোঃ আশরাফুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুহিত, সহকারী শিক্ষক মোঃ মাহবুর রহমান, শিক্ষক আহছান কবীর টুটুল, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক পরিতোষ চক্রবর্তী, হাফেজ আল মামুন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। উদ্বোধনের শেষপ্রান্তে দোয়া পরিচালনা করেন ইস্কুলের শিক্ষক মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম।